তৃণমূল নারী নেতৃত্বের অবস্থান শীর্ষক পিডাপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৩

গতকাল শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সভা কক্ষে পারটিসিপেটরি ডেভেলপমেন্ট একশন প্রোগ্রাম (পিডাপ) এক মত বিনিময় সভার আয়োজন করে। সভার বিষয় ছিল ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে তৃণমূল নারী নেতৃত্বের অবস্থান’। এতে স্বাগত বক্তব্য দেন পিডাপের নির্বাহী পরিচালক কাজী বেবী। তিনি বলেন,  পিডাপ গত ২০ বছর ধরে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা সম্প্রতি একটি জরিপ কাজ পরিচালনা করে।

অনুষ্ঠানে গবেষণার মূল প্রতিবেদনটি উপস্থাপন করেন পিডাপের কনসালটেন্ট মাহবুবুল হক। সভায় তৃণমূল পর্যায় থেকে আসা অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তারা করোনার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসার কথা তুলে ধরে এ ব্যাপারে মূলধন প্রদানের আহ্বান জানান। প্রধান অতিথির পক্ষে রেজাউল করিম রাজু তৃণমূল নারী নেতৃত্বকে সব রকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিশেষ অতিথি ওয়ার্ড কাউন্সিলর শিখা চক্রবর্তী স্থানীয় তৃণমূল নারী জনগোষ্ঠীর জন্য শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব প্রদান করেন এবং এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠাটি পরিচালনা করেন কাজী বেবী। —প্রেস বিজ্ঞপ্তি