মোছা. জারিন তাসনিম রাকা
শিক্ষার্থী দশম শ্রেণি
বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট
প্রশ্ন:-১) কোন বিজ্ঞানী বৈষম্য ভেদ্য পর্দার ভিত্তিতে কোষের সংজ্ঞা দেন?
উ:লোয়ি ও সিকেভিজ।
প্রশ্ন:-২) লোয়ি ও সিকেভিজ কত সালে কোষের সংজ্ঞা দেন?
উ:১৯৬৯ সালে।
প্রশ্ন:-৩) নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার?
উ: দুই প্রকার
প্রশ্ন:-৪) আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?
উ:রাইবোজোম থাকে।
প্রশ্ন:-৫) নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের কোষ থাকে?
উ:আদিকোষ
প্রশ্ন:-৬) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্র্র গঠনে অংশ নেয় কোন কোষ?
উ:দেহকোষ।
প্রশ্ন:-৭) কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয়?
উ:মিয়োসিস।
প্রশ্ন:-৮) জাইগোট কীভাবে সৃষ্টি হয়?
উ:পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে।
প্রশ্ন:-৯) জীব কোষের কোন অঙ্গাণুটি মৃত বা জড়বস্তু দিয়ে গঠিত?
উ:কোষ প্রাচীর।
প্রশ্ন:-১০) ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোনটি দ্বারা গঠিত?
উ:প্রোটিন ও লিপিড
প্রশ্ন:-১১) প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে কে?
উ:কোষ প্রাচীর।
প্রশ্ন:-১২) প্রাথমিক কোষ প্রাচীর কত স্তর বিশিস্ট?
উ: এক স্তর
প্রশ্ন:-১৩) প্রোটোপ্লাজমের অংশ নয় কোনটি?
উ:কোষ প্রাচীর।
প্রশ্ন:-১৪) প্রাণী কোষের বৈশিষ্ট্য নয় কোনটি?
উ:কোষ প্রাচীর।
প্রশ্ন:-১৫) ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত?
উ:কাইটিন।
প্রশ্ন:-১৬) কোষের প্রোটোপ্লাজমের দ্বিস্তর বিশিস্ট বাইরের পর্দাকে কি বলে?
উ: প্লাজমালেমা বা কোষঝিল্লি।
প্রশ্ন:-১৭) কোষঝিল্লি কি দ্বারা গঠিত?
উ:লিপিড ও প্রোটিন
প্রশ্ন:-১৮) কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়?
উ:কোষ ঝিল্লি
প্রশ্ন:-১৯) মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে?
উ:বিজ্ঞানী বেনডা
