আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১২ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ।
বগুড়া জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানয়, দুই ধাপে প্রায় ৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে জানুয়ারি শেষের দিকে। এর পর সম্ভাব্য প্রার্থীদের যাচাই বাছাই করে তালিকা মনোনয়নের জন্য ঢাকায় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরো পড়ুন: ‘বাংলাদেশিরাই বাংলাকে বেশি ভালোবাসে’, পশ্চিমবঙ্গে আক্ষেপ
১২ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামী লীগ জেলা কমিটি যাদের নাম চূড়ান্ত করেছে তারা হলেন সোনাতলায় জেলা আওয়ামী লীগ নেতা মিনহাদুজ্জামান লিটন, সারিয়াকান্দিতে উপজেলা সভাপতি সাহাদারা মান্নান, শেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, ধুনটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, গাবতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আযম খান, দুপচাঁচিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রামে যুবলীগের সাবেক নেতা রেজাউল আশরাফ জিন্নাহ, শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম ও সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক।
ইত্তেফাক/অনি
