মানুষ হওয়ার শিক্ষা নিন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

পথেঘাটে চলার সময় অতি বর্ষায় মানুষ হয় নাজেহাল। তখন সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়ায় কুকুর-বেড়ালের মতো রাস্তায় থাকা প্রাণীদের। হঠাত্ শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। কুকুর-বেড়ালকে কেউ ঘরে ঢুকতে দেয় না। মানুষ হয়ে মানুষকে দেয় না ঢুকতে, আবার কি না কুকুর বেড়াল! তুমুল বৃষ্টির মুহূর্তে হোটেলের এক কর্মী একটি পথকুকুরকে তুমুল বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ছাতা দিয়ে আড়াল করে রাখেন। বৃষ্টি না থামা পর্যন্ত কুকুরটি থাকে ছাতার তলেই। যাতে করে কুকুরটি বৃষ্টি থেকে রক্ষা পায়। কুকুরের পাশে একজন মানুষ—এটা সত্যি সত্যিই প্রশংসনীয় ও বিরল ঘটনা। সেই হোটেলের কর্মীটি মানবিক বটে। যেখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, বিষোদগার, কুত্সা রটিয়ে মানুষ মানুষকে খুন করে; সেখানে একজন হোটেল-কর্মী তুমুল বৃষ্টি থেকে একটি কুকুরকে বাঁচানোর জন্য যা করলেন তা বিরল ঘটনা বৈকি। মানুষ নামের অমানুষদের ঐ হোটেল-কর্মীর কাছ থেকে মানুষ হওয়ার শিক্ষা নেওয়া উচিত বলে মনে করি।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা