জোড়াতালি নয় প্রয়োজন পুনঃর্নিমাণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

যোগাযোগের অন্যতম প্রধান এবং প্রথম মাধ্যম সড়ক। যদি সড়ক বা রাস্তা থাকে ভগ্ন কিংবা খানাখন্দে ভরা, তবে জনদুর্ভোগের সীমা-পরিসীমা থাকে না। বন্দর নগরী চট্টগ্রামের বেশির ভাগ রাস্তাই বৃষ্টি বা ভারী যান চলাচলের ফলে ভাঙা বা খানাখন্দে ভর্তি। সেসব রাস্তা পুনঃনির্মাণ না করে শুধু জোড়াতালি দেওয়া হয়। কিন্তু পরবর্তী বৃষ্টিতে আবার সেই একই অবস্থা, কিংবা তার চেয়ে খারাপ। জোড়াতালিতেও দেওয়া হয় না যথাযথ উপকরণ। শুধু সামান্য কিছু ইট ঢেলে তার ওপর বালি ছিটিয়ে দেওয়া পর্যন্তই। এদিকে খানাখন্দে যান চলাচলে বিঘ্ন তো ঘটেই, সেইসঙ্গে রয়েছে দুর্ঘটনা ঘটার চরম আশঙ্কা। খানাখন্দ বন্ধে ফেলা ইটই দুর্ঘটনা ঘটার পিছনে কারণ হয়ে দাঁড়ায়। রাস্তার মধ্যখানে তৈরি হওয়া খানাখন্দের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। এসব খানাখন্দ জোড়াতালি না দিয়ে প্রয়োজন পুনঃনির্মাণ। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মুন্সী মুহাম্মদ জুয়েল, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ