n র ফি কু ল ই স লা ম
ফ্যাশন ডিজাইনিং নিয়ে তরুণ প্রজন্মের অনেকেই কাজ করে যাচ্ছেন। কেউ বা নিয়মিত, আবার কেউ অনিয়মিত। সম্ভাবনাময় যারা আছেন, তাদের মাঝে রাকিব বাবু অন্যতম। সম্ভাবনাময় এই তরুণ ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি পোশাকের স্টাইলিং নিয়ে বিস্তারিত কাজ করার চেষ্টা করছেন। স্টাইলিংয়ের ক্ষেত্রে ইতোমধ্যেই তৈরি করেছেন নিজস্বতা। সৃজনশীলতা ও জানার পরিধি, এই দুইয়ের মেলবন্ধনে কাজ করে যাচ্ছেন। ‘স্টাইলিংকে আমি ভিন্ন মাত্রায় দেখি সবসময়। তথাকথিত ধারার বাইরে কাজ করতে চেয়েছি শুরু থেকেই। প্রাধান্য দিয়েছি পোশাকের প্যাটার্ন আর মডেলের দৈহিক বৈশিষ্ট্যের ওপর,’ বলছিলেন রাকিব বাবু।
রাকিব বাবু, ফ্যাশন ডিজাইনে গ্র্যাজুয়েশন শেষ করে কাজ শুরু করেন শোবিজ ওয়ার্ল্ডে। ডিজাইন করছেন ২০১৫ থেকে, এর পাশাপাশি এখন তিনি ফোকাস করতে চান ফ্যাশন স্টাইলিংয়ে। ফ্যাশন কোরিওগ্রাফি তার প্যাশন। ভালোলাগা ও প্যাশন থেকেই এই কাজে আগ্রহী হন তিনি।
গেল বছর বেশ কিছু কাজ করে আলোচনায় ছিলেন রাকিব বাবু। এছাড়াও তার প্রতিটি কাজই বেশ সাড়া ফেলেছে। ফ্যাশনটাকে আরও একধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয়ই ব্যক্ত করেছেন তিনি। নতুন বছর নিয়ে আপনার পরিকল্পনা কী জানতে চাইলে রাকিব বাবু বলেন, ‘প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা। আসলে আমার ২০১৮ সালের প্রতিটি কাজই ছিল আমার কাছে বেশ রোমাঞ্চকর একটা কর্পোরেট অফিসের পাশাপাশি মিডিয়ায় কাজ করা বেশ কষ্টের। এরপরও আমি আমার প্রতিটা কাজকেই উপভোগ করি। গত বছরের প্রথম দিক থেকেই মিডিয়াতে আমার কাজের বেশ চাপ ছিল মাঝামাঝিতে এসে চাপ দ্বিগুণ হয়।’
তিনি আরও বলেন, ‘টিভি প্রোগ্রামগুলোর পাশাপাশি বেশ কিছু ইন্টারন্যাশনাল ফটোশুট নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। তারপরে প্রতিটি ফ্যাশন প্রোগামে উপস্থিত থাকার চেষ্টা করেছি। বছরের শেষে বেশ কিছু ইন্টারন্যাশনাল কাজের অফার পেলাম। আর কিছু ফটোশুটও করেছি। ডিসেম্বর মাসটা বেশ ব্যস্ততায় কাটিয়েছি। অফিসের পাশাপাশি ঢাকার বাইরের শুটগুলো করতে আমাকে বেগ পেতে হয়েছে।’
