ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২০২১-২০২২ অর্থবছরে ৩২১.৪৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। যার মোট রাজস্ব বাজেট ৭৫.২০ কোটি টাকা এবং মোট উন্নয়ন বাজেট ২৪৬.২৩ কোটি টাকা। একই সঙ্গে ২০২০-২০২১ অর্থবছরের ৪৯৪.৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৮৪.৫২ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। রবিবার দুপুরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় এ অনুমোদন করা হয়।
