চাটমোহর (পাবনা) :উপজেলার হাট-বাজারে প্রতিমণ তোষা পাট বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২ শত টাকা। দেশি পাট বিক্রি হচ্ছে ২৪০০ টাকা মণ। ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। কৃষকরা বলেন, প্রতি রবিবার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে পাট বেচাকেনা হয় সড়কের ওপর। এতে সৃষ্টি হয় যানজটের। স্থায়ী হাট হলে মানুষের দুর্ভোগ হতো না —ইত্তেফাক