মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৪০ পদ শূন্য!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সংশ্লিষ্ট বিভাগীয় বিশেষ করে সম্প্রসারণ কর্মকাণ্ড বহুলাংশে ব্যাহত হচ্ছে। বর্তমানে জেলায় ১৪০টি পদ শূন্য রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে মাদারীপুর জেলায় চার কৃষি সম্প্রসারণ অফিসার ও তিন অতিরিক্ত কৃষি অফিসারের পদসহ প্রথম শ্রেণির ১০ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপসহকারী কৃষি অফিসারের ১০০ পদসহ ২য় শ্রেণির ১০৪টি পদ বর্তমানে শূন্য। এর মধ্যে একমাত্র শিবচর উপজেলায়ই ৪০টি ও সদর উপজেলায় ২৪টি উপসহকারী কৃষি অফিসারের পদ শূন্য রয়েছে। এছাড়া জেলার রাজৈর, কালকিনি, সদর ও শিবচর উপজেলায় তিন শ্রেণির ১২টি পদ এবং চতুর্থ শ্রেণির ১৪টি পদ শূন্য রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জেলায় ১৪০টি পদ শূন্য রয়েছে নিশ্চিত করে বলেন, প্রথম শ্রেণির ১০টি, ২য় শ্রেণির ১০৪টি, ৩য় শ্রেণির ১২টি এবং ৪র্থ শ্রেণির ১৪টি পদ রয়েছে।

ইত্তেফাক/এমআর