বই পড়ে লিখো

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩২

স্মৃতি অধিকারী, ৮ম শ্রেণি

লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ২৬ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের আয়োজনে ঢাকার কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় লেখা ও আঁকা প্রতিযোগিতা। এতে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারীরা তাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম’ অধ্যায়টি থেকে নির্ধারিত সময়ে বই দেখে দেখে সর্বোচ্চ প্রশ্ন ও উত্তর লেখা তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ‘আমরা পড়ি’- তে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর লেখা প্রকাশ করা হবে। 

আজ স্মৃতি অধিকারীর  লেখা প্রকাশ করা হলো।

১। কোন তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নাম দুটি রাষ্ট্রের জন্ম হয়?

 উঃ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে।

২। কেন পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়?

উঃ ধর্মের মিলের কারণে।

৩। কত সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়

উঃ ১৯৪৭ সালে।

৪। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কোন কোন দেশের জন্ম হয়?

উঃ ভারত ও পাকিস্তান।

৫। কত সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৭১ সালে।

৬। কবে আমরা বিদেশী শক্তির হাত থেকে পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করি?

উঃ ১৯৭১ সালে।

৭। কত সালে পকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৭০ সালে।

৮। পাকিস্তানের ১ম নির্বাচনে কোন দল জয়ী হয়?

উ: আওয়ামী লীগ

৯। কত সালে বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তালার ডাক দেন?

উঃ ১৯৭১ সাল।

১০। কত তারিখে ঘরে ঘরে দূর্গ গড়ে  তোলার ডাক দেন বঙ্গবন্ধু?

উঃ ৭ ই মার্চ।

১১। আওয়ামী লীগের সভাপতি কে ছিল?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১২। কিসের ফলে বাংলার মানুষ স্বাধীনতার প্রস্তুতি নেন?

উঃ বঙ্গবন্ধুর ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার ডাকে।

১৩। কত সালে পাকিস্তানীরা বর্বর হত্যাকাণ্ড শুধু করে?

উঃ ১৯৭১ সালে?

১৪। কত তারিখে তারা হত্যাকাণ্ড শুধু করে?

উঃ ২৫ শে মার্চ।

১৫। কত তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার  ঘোষণা দেন?

উঃ ২৬ শে মার্চ।

১৬। স্বাধীনতার ডাকের ফলে বাংলার মানুষের মনে কিসের আগুন জ্বলে?

উঃ প্রতিশোধের।

১৭। কোন সরকারের নির্দেশনায় যুদ্ধ পরিচালিত হয়?

উঃ মুজিবনগর সরকার।

১৮। কয় মাস যুদ্ধ হয়?

উঃ ৯ মাস

১৯। কত তারিখে বাঙালি বিজয় লাভ করে?

উঃ ১৬ই ডিসেম্বর।

২০। কে আওয়ামী লীগকে ক্ষমতা গ্রহণ করতে বাধা দেয়?

উঃ জুলফিকার আলী ভুট্টো।