বাংলা
মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
তৈলচিত্রের ভূত (গল্প)
গদ্য : তৈলচিত্রের ভূত (গল্প)
প্রশ্ন ২২। ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কখন প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে।
প্রশ্ন ২৩। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সাঁওতাল পরগনার দুমকায়।
প্রশ্ন ২৪। মানিক বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৮ সালের ১৯শে মে।
প্রশ্ন ২৫। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৫৬ সালের ৩ রা ডিসেম্বর।
প্রশ্ন ২৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?
উত্তর: বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে।
প্রশ্ন ২৭। রূপার ফ্রেমে বাল্ব দুটো লাগিয়েছিলেন কে?
উত্তর: পরেশ।
গদ্য : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (প্রবন্ধ)
প্রশ্ন ১। ন্যাশনাল অ্যাসেম্বলি কী?
উত্তর: জাতীয় পরিষদ।
প্রশ্ন ২। শাসনতন্ত্র কী?
উত্তর: সংবিধান।
প্রশ্ন ৩। আরটিসি কী?
উত্তর: রাউন্ড টেবিল কনফারেন্স বা গোলটেবিল বৈঠক।
প্রশ্ন ৪। মার্শাল-ল কী?
উত্তর: সামরিক আইন।
প্রশ্ন ৫। সেক্রেটারিয়েট কী?
উত্তর: সচিবালয়।
প্রশ্ন ৬। Withdraw শব্দটির অর্থ কী?
উত্তর: প্রত্যাহার।
প্রশ্ন ৭। ব্যারাক বলতে কী বুঝায়?
উত্তর: সেনাছাউনি।
প্রশ্ন ৮। জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর কে ক্ষমতায় আসেন?
উত্তর: ইয়াহিয়া খান।
প্রশ্ন ৯। বাঙালির অবিসংবাদিত নেতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ১০। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ৩রা মার্চ।
প্রশ্ন ১১। কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১লা মার্চ।
প্রশ্ন ১২। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে কত লোক উপস্থিত ছিলেন?
উত্তর: প্রায় ১০ লাখ।
প্রশ্ন ১৩। ৭ই মার্চের ভাষণটির ব্যাপ্তি কত মিনিট ছিল?
উত্তর: ১৮ মিনিট।
প্রশ্ন ১৪। ১৯৭১ সালের কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল?
উত্তর: মার্চ মাসের ২৫ তারিখে।
প্রশ্ন ১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।
