রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার কলাবাগান নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রফিকুল রংপুর মাহিগঞ্জ এলাকার হারুন অর রশিদের পুত্র।
মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, ‘ঢাকা থেকে শঠিবাড়ি আসার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৬৯৮৮) সঙ্গে বর্ণিত স্থানে শঠিবাড়ি থেকে মোকামতলাগামী খালি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১৪-২০৬০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গ্যাসবাহী ট্রাকের চালক রফিকুল ইসলাম (৩৫) নিহত হন। আহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনঃ ‘টাকা চেয়ে না পেয়ে ভাবিকে খুন করে লিমন’
এ ব্যাপারে মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশ আটক করেছে।
ইত্তেফাক/নূহু
