আগৈলঝাড়ায় লাল শাপলায় ভরে গেছে বিল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ার দক্ষিণ সীমান্ত এলাকা বাগধা ইউনিয়ন ও উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মধ্যবর্তী বিস্তৃর্ণ বিলে ফুটে রয়েছে লাল শাপলা। আর প্রকৃতিপ্রেমিদের ভিড়ও বাড়ছে এখানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, ভালো লাগার একটি জায়গা এই লাল শাপলা ফোটা বিল। উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, শাপলা প্রধানত লাল ও সাদা রঙের। সাদা শাপলা সবজি ও লাল শাপলা ওষুধি গুণে সমৃদ্ধ। কীটনাশকের যথেচ্ছ ব্যবহার ও কার্প জাতীয় মাছ চাষে শাপলার বংশ বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। প্রকৃতির বৈচিত্র্য ধরে রাখতে উদ্যোগ নিতে হবে।