রাজাপুরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা

রাজাপুরের সাতুরিয়ায় শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিষ্ঠিত সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের সামনের বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্যপরিষদ ও অভিভাবকরা। এ সময় বক্তব্য দেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান প্রমুখ। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক ফজলুল হক আকন বলেন, বেদখলীয় জমি উদ্ধারের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক আমি বাদী হয়ে গত ২০২০ সালে সহকারী জজ আদালতে মামলা দায়ের করি। যা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও গত ১০ বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারও কাছ থেকে বেতন আদায় করা হয়নি। ফলে অন্য কোনো খাত থেকে অর্থ আয় হয়নি। তাই সেখানে আর্থিক অনিয়মের সুযোগ নেই।