কমলগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জ উপজেলার পতনউষারের টিলাগড় গ্রাম থেকে সোমবার ভোরে ফরজান খাঁন (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য সাজিদ আলী জানান, ভোরে টিলাগড় গ্রামের একটি জমিতে ফরজান খাঁনের লাশ দেখতে পাওয়া যায়। তার বাড়ি পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামে। শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।