সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

পুষ্টি সমন্বয় কমিটির সভা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও বার্ষিক পুষ্টিকর্ম পরিকল্পনা ২০২১-২০২২ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জায়িদ ইমরুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এ প্রতিপাদ্যে দুর্গাপুরে উপজেলা পর্যায়ে বিজ্ঞানবিষয়ক কুইজ ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে দ্বীনি আলিম মাদ্রাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমুখ।

বিনা মূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে পেঁয়াজ আবাদ ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সরকারের কৃষি প্রণোদনার অংশ হিসেবে সদর উপজেলা কৃষি অফিস এ কর্মসূচির আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার।

উগ্রবাদ প্রতিরোধবিষয়ক সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে স্থানীয় সামাজিক সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে বাল্যবিবাহ ও ঝরে পড়া প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং জনপ্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলালে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ওসি মো. বনি আমিন প্রমুখ।

সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে সেমিনার

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

 

 

০