দলের সাবেক ছাত্রনেতাকে দেখতে হাসপাতালে জেপি চেয়ারম্যান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

ইত্তেফাক রিপোর্ট

ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সাবেক ছাত্রনেতা মো. মোস্তফা সিকদারের চিকিত্সার সার্বিক খোঁজ-খবর নিতে গতকাল দলের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ধানমন্ডিস্থ ইডেন মাল্টি-কেয়ার হাসপাতালে যান। এ সময়  ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।