সেফাতুল্যা মোল্লা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি দৈনিক ইত্তেফাকের মান্দা উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমানের পিতা সেফাতুল্যা মোল্লা (৮০) গত রবিবার বিকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। সেফাতুল্যা মোল্লার বাড়ি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টিটিহারী গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। রবিবার রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে মান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
