নিখোঁজ পোশাকশ্রমিকের হদিস মেলেনি আট দিনেও

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:২৪

নিখোঁজের আট দিন পার হলেও পোশাকশ্রমিক নিখোঁজ আসাদুজ্জামান ইমরানের (২৫) সন্ধান মেলেনি। গতকাল গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইমরানের পিতা সেলিম হোসাইন মোল্লা জানান, তার ছেলে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করে। গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টায় ইমরান বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। সকাল সাড়ে ৮টার দিকে সে কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে কারখানা থেকে হাবিব নামে এক সহকর্মী তাকে মোবাইল ফোনে ইমরানের নিখোঁজ হওয়ার খবর জানায়।