আপনার রাশিফল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

মুহম্মদ আনিসুল হক

২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ২১ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৬। শুভ বার :সোম ও শুক্র। শুভ রত্ন :হীরা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নতুন আত্মীয় লাভ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা যেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারে। অসুস্থতাকে অবহেলা করবেন না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো কাজ পিতার সহযোগিতায় সম্পন্ন করতে পারবেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করবেন না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।