কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স প্রদান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের চাবি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা প্রমুখ।