সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয় তার স্ত্রী। বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম ইয়ামিন আলী। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর (দিনাজপুর) :বিরামপুর পৌর এলাকার টাটকপুর নামক স্থানে বিকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল চালক রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর সেন্ট্রাল রোড এলাকার আফতাবুল ইসলাম। কর্মস্থল জয়পুরহাট থেকে বাড়ি রংপুর ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে বিরামপুর হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহতের স্বজনরা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।