পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে রঞ্জিত বর্মণ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চার জন। সোমবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দুর্গা মন্দির এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি ঐ ইউনিয়নের রসেয়া দুর্গা মন্দির এলাকায়। তিনি ঐ এলাকার ভূজেন বর্মণের ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজারউদ্দীন বজ্রপাতে একজনের মৃত্যু ও চার জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
