নজরুল ইসলাম
চীনের কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলামের ছোট ভাই ও জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় আজ চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সব মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তার ছোট ভাই চাঁদপুর শহর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফিকুল ইসলাম মিলাদ ও দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
