প্রকাশিত সংবাদ বিষয়ে গ্লোবাল ইনসিওরেন্সের ব্যাখ্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

দৈনিক ইত্তেফাক পত্রিকায় গত সোমবার ১৩ পৃষ্ঠায় প্রকাশিত ‘গ্লোবাল ইনসিওরেন্সের মুনাফায় গরমিল’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে গ্লোবাল ইনসিওরেন্স লিমিটেড। যাতে বলা হয়েছে যে খবর ছাপা হয়েছে, তা সঠিক নয়। প্রতিবেদনে উল্লিখিত, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ওয়েবসাইটে এ কোম্পানির প্রোফাইলে লাল চিহ্ন দেখানো হয়েছে, বলে যে উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। কোম্পানি কর্তৃপক্ষ টার্নওভার বা আয়ের ক্ষেত্রেও ভুল তথ্য দেখিয়েছে বলে বলা হলেও এক্ষেত্রে কোনো ভুল হয়নি। হিসাবে কোনো গরমিল দেখানো হয়নি বলেও গ্লোবাল ইন্সুরেন্সের কোম্পানি সচিব মো. ওমর ফারুক স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য :ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।