মাদারীপুরে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

মাদারীপুর সদর উপজেলার গাজীরচর গ্রাম থেকে সোমবার রাবেয়া (৮) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, রাবেয়াকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। 

রাবেয়া কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিল। সে কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া মায়ের সাথে বাড়িতে থাকতো। সকালে রাবেয়াকে বাড়িতে রেখে তার মা অন্য জায়গায় যায়। তিনি দুপুরে বাড়ি এসে দেখেন ঘরের পাশে আম গাছের সঙ্গে রাবেয়ার লাশ ঝুলেছ।পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরো পড়ুন: ‘যারা ইংরেজিতে বিচারের রায় লিখছেন, তাদের উচিত বাংলায় লেখা’

স্কুল ছাত্রীর মামী মুকলী বেগম জানান, ঘরের সামনে একটি ক্ষেতে ছিম তুলতে গেলে ক্ষেতের মালিক তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখতে পারে। ক্ষেত থেকে বাড়িতে আসার পথে ছিম পড়া ছিল। যে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে সেখানে এবং রাবেয়ার গায়ের জামার সাথে ছিম ছিল। 

এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

ইত্তেফাক/অনি