জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠে মাটি ভরাট করা জরুরি। হালকা বৃষ্টিতেও মাঠের ভেতর পানি জমে যায়। রাস্তা থেকে মাঠটি নিচু হওয়ায় সমস্যা বেশি। শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও শরীরচর্চায় করেন এই মাঠে। নানান প্রতিযোগিতামূলক খেলাও হয়ে থাকে এখানে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি। সুবিশাল এই মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য, মাটি ভরাট করা থেকে শুরু করে, বিবিধ কাজের প্রতি সংশ্লিষ্টরা নজর রাখবেন বলে আশা করছি।
মিজানুর রহমান
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর
