স্ত্রী হত্যা মামলায় স্বামী আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

স্ত্রী হত্যাকাণ্ডের দুই দিন পর টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে স্বামী সোহেল ভূইয়াকে আটক করেছে কেরানীগঞ্জ থানাপুলিশ। গতকাল সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর এক সাংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। পুলিশ জানায়, ট্রাক হেলপার সোহেল ভূইয়া তার স্ত্রী সীমা আক্তারকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার করেরগাঁও এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত। গত ২৬ সেপ্টেম্বর রাতে সোহেল পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী সীমাকে গলা টিপে হত্যা করে পার্শ্ববর্তী একটি ডোবায় কচুরি পানার মধ্যে লাশ লুকিয়ে রাখে। পরে সে এলাকাবাসী ও বাড়ির মালিককে জানায় সীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পুলিশ  সোমবার বিকালে স্থানীয় একটি পুকুর থেকে সীমার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।