আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মর্যাদার আসনে বসেছে। তিনি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের যেভাবে চিনেন তা আর কেউ চিনেন না, অদূর ভবিষ্যতেও আর কেউ চিনতে পারবে না বলে আমার মনে হয়। তৃণমূলের নেতাদের নাম ধরে পারিবারিক খোঁজখবর নেন তিনি। শেখ হাসিনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মতো স্মৃতিশক্তির অধিকারী হয়ে জন্মেছেন।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কৃষক লীগের আয়োজিত কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনের এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। সভা সঞ্চলনা করেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
