বিধানসভা নির্বাচনের নাটকীয় ঘটনাপ্রবাহ চলছে ভারতের পাঞ্জাব রাজ্যের কংগ্রেস দলে। গতকাল মঙ্গলবার রাজ্য কংগ্রেসের সভাপতির পদ পদত্যাগ করেছেন নভজ্যোত সিং সিধু। দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সিধু জানিয়েছেন, সভাপতির পদ ছাড়লেও কংগ্রেসের একজন কর্মী হিসেবে তিনি কাজ করে যাবেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের সাবেক জাতীয় ক্রিকেটার সিধুকে গত ১৫ জুলাই পাঞ্জাব রাজ্যের কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল।
