ইন্ডাস্ট্রির জন্য কাজের সুযোগ চাই:সাইমন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

বিনোদন রিপোর্ট

 

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের শিল্পী সংগঠনের সাথেও রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সংগঠনের দুই বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন করে আবারো নির্বাচনের জন্য প্রস্তুত সংশ্রিষ্টরা। এবারো নির্বাচনের প্রার্থী হিসেবে লড়বেন সাইমন।

নির্বাহি সদস্য পদের পর এবারসেক্রেটারি পদে লড়বেন তিনি। এই সিদ্ধান্তের প্রসঙ্গে সাইমন বলেন, ‘ইন্ডাস্ট্রির জন্য কাজের সুযোগ চাই আমি। এখন যেই পদে রয়েছি সেখান থেকে কাজের সুযোগ কম। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’ এই সিদ্ধান্তে সাড়া কেমন পাচ্ছেন তিনি। সেই প্রসঙ্গে আরো বলেন, ‘আমি কৃতজ্ঞ অনেকের প্রতি। কারণ তারা আমার এই সিদ্ধান্তে পাশে রয়েছেন। আমি আশাবাদী নির্বাচনে ভালো কিছু হবে। আমি কাজের সুযোগ পাবো।’