বইমেলায় জয়দীপ দে’র গহন পথে ও মাদ্রাজের চিঠি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

এবারের বইমেলায় প্রকাশিত হলো গহন পথে ও মাদ্রাজের চিঠি নামে দুইটি বই। লেখক জয়দীপ দে। প্রথমটি উপন্যাস ও পরেরটি ভ্রমণ কাহিনী। গহন পথের প্রকাশক দেশ পাবলিকেশন্স, প্রচ্ছদ রাজীব দত্ত, স্টল নং ৩৮৮-৩৮৯। মাদ্রাজের চিঠির প্রকাশক অনিন্দ্য প্রকাশ। প্যাভেলিয়ন নং ৩৮৮-৩৮৯। এর প্রচ্ছদও করেছেন রাজীব দত্ত।

গহন পথে: স্কুলে যেতে যেতে বাবা বারবার বলছিল, ‘বাবু ভালা করিয়া পড়বায়। মাস্টারনি তারার কথা হুনবায়। তোমারে ফার্স্ট অয়া লাগব। দুই নম্বরোর কুনু দাম নাই দুনিয়াত’।

সেই থেকে কেবল ফার্স্ট হওয়ার যুদ্ধ। কখনো নিয়মের ভেতরে, কখনো বা বাইরে। একসময় সুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে রেল লাইনে। যে শিক্ষা মানুষকে বিকশিত করার কথা, সেই শিক্ষা হচ্ছে মৃত্যুর কারণ। এভাবে প্রতিবছর কত প্রাণ ঝরে যায় তার কোন হিসাব নেই কোথাও। এ মৃত্যুযাত্রার সুলুক সন্ধানে শিক্ষার গহন পথে এবারের যাত্রা।

৩০ হাজার শব্দের ‘গহন পথে’ উপন্যাসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট এবং সম্ভাবনার দিকে আলোকপাত করা হয়েছে। প্রবাসে বাংলাদেশি তরুণরা কি কঠিন সংগ্রামের মধ্যে টিকে আছে তারও বর্ণনা মিলবে এখানে।

মাদ্রাজের চিঠি: লেখক দু’মাস অবস্থান করেছিলেন দক্ষিণ ভারতে। ছুটেছেন চেন্নাই থেকে কন্যাকুমারী। তবে এটা নিছক ভ্রমণকাহিনী নয়। ঘোরাঘুরির বর্ণনা আছে বটে, তবে লক্ষ কেবল তা নয়। একটা সমাজকে বহুতল থেকে দেখার চেষ্টা চলেছে এখানে। একটা শহরের প্রাণভ্রোমরাটাকে খুঁজে ফেরার প্রয়াস।

আরও পড়ুন: অবসরে গিয়েও সরকারি সুবিধা নিচ্ছেন সিবিএ নেতা

ইত্তেফাক/এমআই