পিরোজপুরের কাউখালীতে শিপন খান (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন।
শিপন কাউখালী সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত হারুন আলী খানের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, শিপন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ডাক্তার-কবিরাজ দেখিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে তার পরিবার। বুধবার নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় শিপন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/ইআ/এএএম
