দ্বিতীয় টেস্ট আম্পায়ার সাজেদুল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২

বয়স এখন ৩৩। তার সম বয়সীরা, এমনকি সিনিয়ররাও দিব্যি ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেট খেলছেন। সাজেদুল ইসলামও পেশাদারী ক্যারিয়ারকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি। তবে বাঁহাতি এ পেসারের নামের পাশে ‘সাবেক’ শব্দটা যোগ করতে আর বাধা নেই। কারণ ক্রিকেটে নিজের নতুন ইনিংস শুরু করেছেন সাজেদুল। 

আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে রংপুরের এই ক্রিকেটারের। বিকেএসপিতে বুধবার শেখ কামাল অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে সিলেট-বরিশাল ম্যাচ দিয়ে আম্পায়ারিংয়ে নাম লেখান সাজেদুল। এনামুল হক মনিরের পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে যুক্ত হলেন তিনি। কয়েক মাস আগে বিসিবি আয়োজিত আম্পায়ারিং কোর্স করেছিলেন সাজেদুল এবং ধীরে ধীরে সেটিকেই পেশা হিসেবে বেছে নিলেন তিনি।

                        No description available.

বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলে ৩ উইকেট নিয়েছিলেন সাজেদুল। তিনটিই দেশের বাইরে। অভিষেক ২০০৮ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে। একমাত্র টি-২০ খেলেছেন বুলাওয়েতে ২০১৩ সালে, জিম্বাবুয়ের বিরুদ্ধে। ক্যারিয়ারের পড়তি সময়টা বুঝতে পেরেই হয়তো আম্পায়ারিংয়ে জড়িয়েছেন ২২ বছর বয়সী এ পেসার। কারণ ঘরোয়া ক্রিকেটেও বেশ অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। চলতি বছরের মার্চে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সাজেদুল, জাতীয় ক্রিকেট লিগে। লিস্ট-এ ম্যাচ ২০১৯ সালে, টি-২০ ২০১৫ সালে খেলেছিলেন তিনি। 

ইত্তেফাক/এসআই