ক্যাপসন নিউজ ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

বরিশাল অফিস :প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালে লেজার ও ড্রোন-শো করেছে ফরচুন সুজ কোম্পানি। মঙ্গলবার রাত ৯টায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় প্রিমিয়ার ফুড ওয়ার লিমিটেড ভবনে এ লেজার ও ড্রোন-শো অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও বিসিক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান। এর পর লেজার শো-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় ফরচুন টেকনোলজির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। পরবর্তী সময়ে ড্রোন-শো অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা, বরিশাল বিসিক শিল্প নগরীর ডিজিএম জালিস মাহমুদ ও ইসলামী ব্যাংক বরিশালের জোনাল হেড মো. আমিনুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকালে বিসিক মালিক সমিতির কার্যালয়ে কেক কাটা এবং দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।