ক্যাপসন নিউজ ২

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

রূপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের ব্যাবসায়িক সম্মেলন-২০২১ গতকাল অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এছাড়াও ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের জিএম মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের জিএম মো. গোলাম মরতুজা, মো. মজিবর রহমানসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন