ক্যাপসন নিউজ ৩

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দশম বিশেষ সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফরমে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ বি এম. ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন, এমপি, আব্দুস সালাম মুর্শেদী, এমপি, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, বিকল্প পরিচালক এ এইচ এম. ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন