ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলগুলোতে প্রকৃতি সেজেছে সাদা কাশফুলে। কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এসব চলে ভিড় করছে প্রকৃতিপ্রেমীরা। বিশেষ করে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার ধরলার চরাঞ্চলগুলোতে। শিক্ষার্থী মৌমিতা খাতুন জানান, কাশফুল সত্যি প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করেছে। সাদমান মিরাজ ও উত্স চন্দ্র সরকার বলেন, শহরের এমন দৃশ্য চোখে পড়ে না। নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার জানান, কাশফুল আমাদের পরিচিত উদ্ভিদ হলেও এর আদিনিবাস রোমানিয়ায়। এর ইংরেজি নাম ক্যাটকিন এবং বৈজ্ঞানিক নাম হলো স্যাকরারাম এসপোটেনিয়াম।
