হুমকিতে সারির চাকরি!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

মাউরিজিও সারি জানিয়েছেন তার চাকরি ‘সব সময়েই হুমকিতে’। গত রবিবার রাতে ম্যানচেষ্টার সিটির মাঠে শোচনীয় হারের পর এ মত দেন চেলসি কোচ। চেলসি খেলাটিতে ৬-০ গোলে হারে। এ হারে ইতালীয় এ কোচ আরো চাপে পড়লেন। ইংলিশ প্রিমিয়ার লিগে চার খেলার মধ্যে এ নিয়ে তিনবার হারলো ক্লাবটি। তার মধ্যে এটা হলো প্রিমিয়ার লিগে চেলসির সবচে বড় হার। কোচ সারির দল এখন পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেল। সঙ্গতকারণেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল চাকরি নিয়ে শঙ্কিত কিনা? জবাবে সারি বলেন, ‘বরখাস্ত হওয়ার ঝুঁকি ও চাপ সব সময়েই ছিল। আপনাকে ব্যাপারটা ক্লাবের কাছেই জানতে হবে। আমি আমার দল নিয়ে চিন্তিত।’