শেখ রাসেল ফুটবল শুরু আজ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। ঢাকা মহানগরীর ৩২টি দল অংশ নেবে। দলগুলো নকআউট ভিত্তিতে পরস্পরের বিপক্ষে লড়বে। খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে। ফাইনাল ১৫ অক্টোবর। আগামী ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন। ঐ দিন প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হবে ‘শেখ রাসেল দিবস।’ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনেই এই টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতারা।