রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কায়েতপাড়া ইউনিয়নের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পালটাপালটি কর্মসূচিকে ঘিরে ইউনিয়ন জুড়ে ১৪৪ ধারা জারি থাকায় পার্শ্ববর্তী বসুন্ধরা আবাসিক এলাকার রংধনু গ্রুপের প্রধান কার্যালয় ‘রংধনু বিজনেস পয়েন্ট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম  প্রমুখ।— প্রেস বিজ্ঞপ্তি