শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কবিতা পাঠ ও আবৃত্তি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি গতকাল সকালে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে শেখ হাসিনাকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনার আয়োজন করে। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন—মনিপুরী ভাষার কবি এ কে শেরাম, রাখাইন ভাষার কবি মং এখেন মং মং, হাজং ভাষার কবি সুজন হাজং, ওঁরাও ভাষার কবি স্বপন এক্কা, কবি মাসুদ আলম বাবুল, পীযূষ কান্তি বড়ুয়া এবং তারিক সজীব। আবত্তি পরিবেশন করেন—অঞ্চল চৌধুরী (চট্টগ্রাম), শ্রাবণী সুর (যশোর), মো. মনিরুজ্জামান (বরগুনা), মো. নুরুজ্জামান (গাজীপুর) এবং ইমরান সাগর (মাদারীপুর)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী। সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।