রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বক্সিং কেরিয়ার শেষ করলেন ম্যানি প্যাকিয়াও

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬

২০২২ সালে ফিলিপিন্সের রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন কিংবদন্তি বক্সার ম্যানি প্যাকিয়াও। নিজের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে নামার আগেই বক্সিং রিংকে বিদায় জানালেন আটটি আলাদা আলাদা ওজন বিভাগে এই বিশ্ব চ্যাম্পিয়ন।

Impressive victory casts aside doubts about Manny Pacquiao's boxing demise  - Los Angeles Times

ম্যানি প্যাকিয়াও বর্তমানে ফিলিপিন্সের সাংসদ। দীর্ঘদিন ধরেই এই পেশাদার বক্সার রাজনীতি ও বক্সিং রিংয়ে নিজের সময় ভাগ করে দিয়েছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করতে নামার আগে শুধু রাজনীতিতেই ফোকাস করতে চান প্যাকিয়াও। সোমবার নিজের ফেসবুকে পেজে পোস্ট করা ১৪ মিনিটের ভিডিওতে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

Manny Pacquiao Retires from Boxing Ahead of Presidential Candidacy |  PEOPLE.com

বিশ্বের একমাত্র বক্সার হিসাবে আটটি আলাদা আলাদা ওজন বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্যাকিয়াও বলেন এবার বক্সিং থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। সারা পৃথিবী জুড়ে থাকা অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে ফিলিপাইন বক্সার যোগ করেন তিনি কোন দিন ভাবেননি এমন দিন আসবে যেদিন তাকে বক্সিং গ্লাভস তুলে রাখতে হবে।

Manny Pacquiao beats Keith Thurman by split decision following first-round  knockdown | Fox News

দুরন্ত ফুটওয়ার্ক আর দুই হাতের শক্তিশালী পাঞ্চের জন্যে প্যাকিয়াওকে পৃথিবীর শ্রেষ্ঠ আক্রমণাত্মক বক্সার হিসাবে ধরা হতো। এই বছরের অগস্টে ডব্লুবিএ ওয়েল্টারওয়েট ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে কিউবার ইয়ের্দেনিস উগাসের কাছে হেরে গিয়েছিলেন কিংবদন্তি বক্সার। দক্ষিন ফিলিপিন্সের অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করা প্যাকিয়াও অল্প বয়সেই সেদেশের রাজধানী ম্যানিলাতে চলে আসেন।

Manny Pacquiao vs. Yordenis Ugas fight: Five biggest storylines to watch  ahead of the PPV showdown - CBSSports.com

ম্যানি প্যাকিয়াও ফিলিপিন্সের রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি রড্রিগো দুর্তাতের সহযোগী বলেই পরিচিত ছিলেন। তার ড্রাগ বিরোধী অভিযান ও মৃত্যুদন্ড ফিরিয়ে আনার প্রস্তাবে সমর্থন জুগিয়েছেন প্যাকিয়াও। সেই সম্পর্ক বিষিয়েছে গত কয়েকবছরে। চীনের সঙ্গে দুর্তাতের ঘনিষ্ঠতা ও দূর্নীতির অভিযোগ তুলে শাসক দলের সভাপতির পদ হারান প্যাকিয়াও।

২০০৭ সালে প্যাকিয়াও’র রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ব্যর্থতা দিয়েই। কিংবদন্তি বক্সার ২০১০ সালে সেদেশের আইনসভার নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৬ সালে উচ্চকক্ষের সদস্য হিসাবে নির্বাচন জেতেন প্যাকিয়াও। এখন দেখার রাষ্ট্রপতি নির্বাচনে প্রবল প্রতাপশালী দুর্তাতেকে কতোখানি বেগ দিতে পারেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার।

ইত্তেফাক/এফএস