দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে: প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলম বলেছেন, ঢাকার বাইরে বেশ কয়েকটি বিমানবন্দর আন্তর্জাতিকে উন্নীত করা হয়েছে। সর্বশেষ কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকে উন্নীত করা হয়েছে। যশোরকেও আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হচ্ছে। এর অংশ হিসেবে আধুনিক টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 

বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ার লাইন্সের উদ্যোগে যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় তিনগুণ হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বুয়েটকে দিয়ে সুন্দরবনে সার্ভে করা হয়েছে। সেখানে নতুন নতুন স্পষ্ট চিহ্নিত করা হয়েছে। এই সব স্পট ঘিরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, নাসির উদ্দিন ও আনোয়ারুল আজিম আনার ও পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উদ্বোধনী দিনে যশোর-চট্টগ্রাম ফ্লাইট চালু হয়েছে। ১ অক্টোবর থেকে যশোর-কক্সবাজার ফ্লাইট চালু হবে। 

 

ইত্তেফাক/ইউবি