চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

সভাপতি বদরুল সা. সম্পাদক আইয়ুব

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের এএসএম বদরুল আনোয়ার এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আইয়ুব খান নির্বাচিত হয়েছেন। গত রবিবার রাত পৌনে ১২টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক  চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ইসহাক, সহ-সাধারণ সম্পাদক-মোহাম্মদ রাশেদ ফারুকী, অর্থ-সম্পাদক-রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে ভাস্কর রায়, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক-জেবুন্নাহার লিনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-মোহাম্মদ হাসান মুরাদ। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী ইয়াসিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, পাইরিন আক্তার,  মো. আরিফুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন সম্রাট,  মোহাম্মদ আফজাল  হোসেন,  মো. শাহেদ-উল-আলম সাইমন,  মো. নাসির উদ্দিন রুবেল, আবদুল জব্বার,  মো. রিয়াদ উদ্দিন। কার্যনির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের ৫ জন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৫ জন নির্বাচিত হয়েছেন।