মালয়েশিয়া পাচারকালে ২২ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফ সীমান্ত থেকে ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি।

জানা যায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরের মুখ অস্থায়ী ক্যাম্পের হাবিলদার তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে উত্তর লম্বরী ঘাট সংলগ্ন এলাকায় নৌকার জন্য অপেক্ষামাণ কুতুপালং ক্যাম্পের ছয়জন নারী ও আট শিশু এবং বালুখালী ক্যাম্পের একজন পুরুষ, চারজন নারী ও তিন শিশুকে উদ্ধার করেন। উদ্ধারকৃতরা মোটা অঙ্কের বিনিময়ে দালালের মাধ্যমে চোরাইপথে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় ছিল।

উদ্ধারকৃতদের নিয়ে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।