চারদিনব্যাাপী এ্যাপারেল সোর্সিং ও লেদার ওয়ার্ল্ড প্রদর্শনী চলছে। সারাবিশ্ব থেকে প্রদর্শকরা এতে অংশ নেন। সর্বশেষ হিসাবমতে, ১৩ হাজার দর্শনার্থী এতে অংশ নিয়েছেন। ইউরোপছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন,্ ইতালি, জার্মানি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এতে যোগ দেন।
প্যারিসে অনুষ্ঠিত প্রদর্শনীতে বিশ্বব্যাপী ফ্যাশন পণ্যের সবচেয়ে বড় প্রস্ততকারক দেশ, বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, এবং পাকিস্তানের পণ্যের প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশের দুইটি ফ্যাশন শোর জন্য সময় নির্ধারণ করা আছে ১৩ ফেব্রুয়ারি।
বাংলাদেশ থেকে সরাসরি প্রদর্শক যেমন রয়েছেন তেমনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর আওতাধীনে জাতীয় প্যাভিলিয়নের অংশ হিসেবেও অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— আকিজ টেক্সাইল, এক্সপেরিয়েন্স টেক্সটাইল, মমক্সে এক্সপো, সিলভার কম্পোজিট, যাবের অ্যান্ড যুবায়ের, বঙ্গ গার্মেন্টস, অ্যাডাম অ্যাপারেলস প্রভৃতি। বঙ্গ গার্মেন্টস এর পরিচালক ওমর চৌধুরী জানালেন, ইউরোপের সেরা এই প্রদর্শনীতে প্রথমবারের মত তারা অংশ নিলেও বিভিন্ন স্টল ঘুরে খুব উত্সাহিত হয়েছেন।
আগামী টেক্সওয়ার্ল্ড, এ্যাপারেল সোর্সিং, লেদার ওয়ার্ল্ড প্যারিস অনুষ্ঠিত হবে ১৬-১৯ সেপ্টেম্বর ২০১৯ এ। এটিএফ সাউথ আফ্রিকা অনুষ্ঠিত হবে ১২-১৪ জুন, ২০১৯ এ। টেক্সওয়ার্ল্ড, এ্যাপারেল সোর্সিং ইউএসএ অনুষ্ঠিত হবে ২২-২৪ জুলাই, ২০১৯।
