ক্যাপশন নিউজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার সম্প্রতি নোয়াখালীর মাইজদীতে ব্যাংকের চতুর্থ এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন। পূর্ব শুল্লুকিয়ার উত্তর ওয়াপদা বাজারে অবস্থিত শাখাটির এজেন্ট হিসেবে কাজ করছে রাসনা ট্রেড

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ১০ ফেব্রুয়ারি - ৩১ মার্চ পর্যন্ত সময়ে “গ্রাহক সেবায় উত্কর্ষতা” শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী উপস্থিত ছিলেন

০০০

বিকাশে বিটিসিএল-এর বিল পরিশোধ সুবিধা চালু করতে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশীদ এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর চুক্তি বিনিময় করেন। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং মীনাবাজারের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট গ্রাহকগণ দেশব্যাপী মীনাবাজার এবং গরমেট বাজারের যেকোন আউটলেট থেকে কেনাকাটা করলে ৩০% ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার পাবেন। ব্যাংকের ইভিপি গাজী ইয়ার মোহাম্মদ এবং মিনাবাজারের সিইও শাহীন খান চুক্তিতে সই করেন