ফেয়ার ইলেক্ট্রনিক্স কারখানা পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. মোশাররফ হোসেন ভূঁইয়া শনিবার নরসিংদিতে ফেয়ার ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শন করেন। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ-এর মোবাইল বিভাগের জেনারেল ম্যানেজার বোমিন কিম, সিএস বিভাগের জেনারেল ম্যানেজার হাক ডোই লি, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এসময় উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশকে উত্পাদন ও রপ্তানীমুখী করতে আমরা বিনিয়োগকারীদের যে সহায়তা ও প্রণোদনা দিয়েছি তার যথোপযুক্ত ব্যবহার দেখতে, ভবিষ্যতে বিনিয়োগকারীদের আর কি ধরনের সহায়তা প্রয়োজন তা বুঝতে এবং বিদেশি বিনিয়েংাগ উত্সাহিত করতেই আমরা স্যামসাং কারখানা পরিদর্শন করছি। এখানে কোরিয়ান ইঞ্জিনিয়ারদের তত্বাবধানে ছেলেমেয়েরা খুবই দক্ষতার সাথে কাজ করছে এবং তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ফেয়ার ইলেকট্রনিক্স ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান যা স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন-এর অনুমোদিত প্রস্তুতকারক ও বিপননকারী। -প্রেস বিজ্ঞপ্তি