সহজ’র হেলমেট বিতরণ ক্যাম্পেইন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

মোটরসাইকেল রাইডারদের মাঝে ৭ হাজার হেলমেট বিতরণ শুরু করেছে সহজ। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যারাভ্যানে করে মাসব্যাপী হেলমেট বিতরণের এ কার্যক্রম চলবে। ক্যাম্পেইনের আওতায় সহজ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন- তেজগাঁও, ধানমন্ডি, মোহাম্মদপুর, মতিঝিল, উত্তরা ও মিরপুরে হেলমেট বিতরণ করবে। এ ক্যাম্পেইন নিয়ে সহজ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, নিরাপদ সড়ক সংক্রান্ত এই ক্যাম্পেইনটি সবার মাঝে সতর্কতা বৃদ্ধি করবে বলে আশা করছি। হেলমেট বিতরণ অনুষ্ঠানে সহজ-এর বিপণন পরিচালক শেজামী খলিল; লিড, রাইডার অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন মো. নওশাদ ফারহান এবং মার্কেটিং- এর অ্যাসিসটেন্ট ম্যানেজার সাকিব আহমাদ রাইফ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি